শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

তেঘরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন ভন্ডুল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পকেট কমিটি ঘোষণা করায় ত্যাগী নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে ভন্ডুল হয়েছে হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন। এ নিয়ে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে টান-টান উত্তেজনা।
জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় তেঘরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবার পূর্ব ঘোষণা ছিল। যথাসময়ে নেতা-কর্মীরা জড়ো হন সম্মেলন স্থলে। এ সময় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহেরের পরিচালনায় যথারীতি শুরু হয় সম্মেলন। তখন উপস্থিত নেতা-কর্মীরা প্রকাশ্য কন্ঠ ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবী জানান। কিন্তু নেতা-কর্মীদের দাবী উপেক্ষা করে ৯ সদস্যের একটি বোর্ড গঠন করা হয়। বোর্ড মিটিংয়ে বর্তমান সভাপতি তৈয়ব আলীকে পুনরায় সভাপতি ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক অনু মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য চাপা-চাপি শুরু করেন। এতে অন্যান্য বোর্ড সদস্যদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের এই অযৌক্তিক চাপা-চাপির কারণে বোর্ড মিটিং থেকে বেড়িয়ে যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক উত্তম রায় ও আওয়ামীলীগ নেতা তারা মিয়া। পরে তাদের অনুপস্থিতি ও অন্যান্য অনেক সদস্যের অসম্মতিতেই কমিটি ঘোষণা করেন বোর্ড সদস্য ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট শামছু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম। ঘোষিত কমিটিতে ৪র্থ বারের মতো তৈয়ব আলীকে সভাপতি ও অনু মিয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন উপস্থিত নেতা-কর্মীরা। শুরু হয় হট্টগোল, ঘটে চেয়ার ছোড়াছুড়ি ও হাতা-হাতির ঘটনা। এক পর্যায়ে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ঘোষিত কমিটির প্রতি অনাস্থ’া জানিয়ে সম্মেলন বর্জন করেন। নেতা-কর্মীদের দাবী, ত্যাগী নেতাদের বাদ দিয়ে অসৎ ও হীন উদ্দেশ্যে ঘোষিত পকেট কমিটি মেনে নেয়া হবে না। তাদের দাবী, বর্তমান সভাপতি তৈয়ব আলী ইতিপূর্বে ৩ বার সভাপতি নির্বাচিত হয়েছেন। তাছাড়া তিনি এখন বয়োবৃদ্ধ। তারপক্ষে সাংগঠনিক কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করা সম্ভব নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com