সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

রিচিতে মাদরাসা ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ সম্প্রীতি অটুট রাখতে আগামীতেও আ’লীগকে বিজয়ী করা প্রয়োজন

  • আপডেট টাইম সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাদ্রাসা শিক্ষার মান উন্নত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এছাড়া শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে মাদ্রাসা শিক্ষায় আধুনিকায়নে ইতোমধ্যে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে ১০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার রিচি গ্রামের রিচি মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হতে পারেনি। তারা ধর্মীয় কর্মকাণ্ডের নামে মানুষ হত্যার রাজনীতি করে। অপরদিকে জননেত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর দেশে মসজিদ-মাদ্রাসার যে উন্নয়ন হয়েছে তা আর কোনো সরকার করেনি। এ সরকারের আমলে সকল ধর্মের মানুষ একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আর এই স্প্রাদায়িক সম্প্রীতি অটুট রাখার স্বার্থে আবারো নৌকাকে বিজয়ী করা প্রয়োজন। এ সময় উপস্থিত সুধীবৃন্দ তার বক্তব্যের সমর্থন করে আগামীতেও নৌকার বিজয় সুনিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সুধী সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম দুলাই, জেলা শ্রমিক লীগ সভাপতি আলহাজ¦ আরব আলী, রিচি গ্রাম পঞ্চায়েত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য বরকত আলী, রিচি সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জিতু মিয়া ও মাদ্রাসার সুপার মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী।
মাদরাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামান নুরের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টমটম সমিতির সভাপতি কাজল আহমেদ, ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সাদেকুর রহমান, রিচি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, কাজী আব্দুল মতিন, মোঃ নূর মিয়া খান, হাজী জজ মিয়া, আব্দুল কাইয়ুম, নাইমুল ইসলাম, স্বাধীন, জাহির মিয়া, রকিব, লাল মিয়া, আব্দুর রহিম, ইউসুফ আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com