শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

বানিয়াচং উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ডাঃ ইলিয়াছ একাডেমির মিটন চন্দ্র দাশ

  • আপডেট টাইম রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮
  • ৬৭৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মিটন চন্দ্র দাশ। তিনি ডাঃ ইলিয়াছ একাডেমির সহকারী শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে শ্রেণী শিক্ষক ক্যাটাগরিতে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। শনিবার ইউএনও’র কার্যালয়ে ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ তাঁর নাম ঘোষণা করেন। এ সময় কমিটির সচিব মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাওছার শোকরানাসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে কবিতা আবৃতিতে একই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী শামীমা খান শাম্মী শ্রেষ্ঠ হয়েছেন। তাৎক্ষণিক অভিনয়ে শ্রেষ্ঠ হয়েছে একই শ্রেণীর আকলিমা আক্তার, রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছে দশম শ্রেণীর ছাত্রী পপি দেবনাথ ও রবীন্দ্র সংগীত এবং নজরুল গীতি দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্র সুদীপ্ত মন্ডল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com