সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভায় ইউএনও-কে লাঞ্ছিকারীদের গ্রেফতার ও বহিস্কারের দাবি

  • আপডেট টাইম শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮
  • ৬১৯ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সভায় ইউএনওকে লাঞ্ছিত করার ঘটনার সাথে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি ও দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন বক্তারা।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার রামকৃষ্ণ মিশন সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের আয়োজনে এক সভা অনুষ্টিত হয়। আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তৈয়বুর রহমান খাঁন বাচ্চু। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ আলী।
সভায় বক্তারা গত শনিবার উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলা অনুষ্টানে দলীয় ব্যানার টানানো নিয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায় ও যুগ্ম-আহ্বায়ক মমিনুর রহমান সজিবের নেতৃত্বে একদল যুবক উপজেলা নির্বাহী অফিসার পুলক কান্তি চক্রবর্তীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবিতে একমত পোষন করেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি দেশের যে কোন প্রান্তেই থাকি না কেন! অপরাধীদের শাস্তি পেতেই হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com