শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

উন্নয়ন কাজের উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসা মানেই দেশের উন্নয়ন ও অগ্রগতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। এ সরকার ক্ষমতায় আসা মানেই দেশের উন্নয়ন ও অগ্রগতি। আর বিএনপি-জামায়াতের ক্ষমতায় আসা মানেই সন্ত্রাস-জঙ্গীবাদ, দুর্নীতি-অর্থপাচার আর দুঃশাসন। এরা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই দেশের উন্নয়ন-অগ্রগতি হোক তা চায় না। দেশের মানুষ সুন্দর, উন্নত ও সমৃদ্ধ জীবন নিয়ে এগিয়ে যাবে এটা বিএনপি-জামায়াত সহ্য করতে পারে না। গত রবিবার বিকালে ৩৫ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল এলজিইডি সড়ক থেকে চারিনাঁও সরকারি পুকুরপাড় সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় হবিগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরলে উপস্থিত জনতা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভিত্তিপ্রস্থর স্থাপনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, উপজেলা ইঞ্জিনিয়ার ওবায়দুল বাশার, উপ সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক বদরুল করিম দুলাল, রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এমরান আহমদ, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, ইউপি চেয়ারম্যান এনামূল হক শেখ কামালসহ স্থানীয় মুরুব্বীয়ান এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com