সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

জাতীয় কৃষকপার্টি হবিগঞ্জ জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ॥ মিজবা উদ্দিন সভাপতি জালাল সম্পাদক জলিল সাংগঠনিক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮
  • ৫৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় কৃষকপার্টি হবিগঞ্জ জেলা পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ১৫ জানুয়ারী জাতীয় কৃষকপার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সাহিদুর রহমান টেপা ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মামুন কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে লায়ন গাজী মোঃ মিজবা উদ্দিনকে সভাপতি, জালাল উদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি এরশাদ প্রতিষ্ঠিত দৈনিক জনতার জেলা প্রতিনিধি ডাঃ শেখ এম. এ জলিলকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জাতীয় কৃষক পার্টি হবিগঞ্জ জেলা পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব, সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় কৃষকপার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ আলমগীর হোসেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় কৃষক পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইছহাক ভূইয়া, জাতীয় কৃষকপার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক লায়ন প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল, হবিগঞ্জ জেলা সৈনিক পার্টির সাধারণ সম্পাদক ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ তালেব আলী, সাবেক মেম্বার ও জাপা নেতা নাসির উদ্দিন, কৃষক পার্টি নেতা মোঃ কামরুল হাসান কামাল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com