সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদ্রাসার চতুর্থ শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বাহুবলের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর পিতা। শিক্ষকের বাড়ি চুনারুঘাট উপজেলা পাইকপাড়া গ্রামের বাসিন্দা। মামলার বিবরণে জানা যায়, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে মাদ্রাসার ৪র্থ শ্রেণীর জনৈক ছাত্রীকে শ্রেণী কক্ষের পিছনে নিয়ে যৌন হয়রানি করেন। এ ঘটনায় গত ২১ নভেম্বর দুই শিক্ষার্থী বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে মাদ্রাসার ম্যানেজিং কমিটির ৩ সদস্যের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি এর সত্যতা পেয়ে তাদের রিপোর্ট প্রদান করেন। পরে ওই শিক্ষককে সাময়িকভাবে চাকরি থেকে অপসারণ করা হয়। গতকাল সোমবার ওই ছাত্রীর পিতা বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। বিচারক মামলার তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য পুলিশ ইনভেষ্টিকেশন ব্যুরো (পিবিআই)কে দায়িত্ব দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com