শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভূক্ত আসামী আটক

  • আপডেট টাইম শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ৫৮৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৭ পলাতক আসামীকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই মফিদুল হক, প্রতদুৎ, মাসুদ, এএসআই আনোয়ার ও এএসআই রিয়াদের নেতৃত্বে এক দল পুলিশ ওয়ারেন্টভূক্ত আসামি আটকে পৃথক অভিযান চালায়। এ সময় উপজেলার গাজীপুর গ্রামের কবির মিয়ার পুত্র ফারুক মিয়া (২০), মৃত আছকির মিয়ার পুত্র আনোয়ার মিয়া (৪০), সামছু মিয়া (৫০), ফুলর মিয়া (৪৭), কবির মিয়া (৫৮), ফুলর মিয়ার পুত্র আব্দুল হক (২২) ও নারিকেলতলা গ্রামের মৃত সিকান্দর উল্লার পুত্র জালাল উদ্দিন ভান্ডারি (৫০) কে আটক করা হয়।
এব্যাপারে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর বলেন, উল্লেখিত ওয়ারেন্টভূক্ত আসামীদের আটক করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে বাহুবল থানা পুলিশ। এরই ধাবাহিকতায় গত (বৃস্পতিবার) রাতে বিশেষ অভিযানের মাধ্যমে উল্লেখিত আসামীদের আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com