শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আওয়ামী লীগের নেতাকর্মীরা জনসেবায় নিজেকে নিয়োজিত রাখে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, দেশের জনগণ এখন যেসব সুযোগ-সুবিধা ভোগ করছে এর রূপকার হচ্ছে আওয়ামী লীগ সরকার। এই সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে, তা আর কোনো সরকার করতে পারেনি। এসব উন্নয়ন কর্মকান্ডের কথা মানুষের সামনে তুলে ধরতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনসেবায় নিজেকে নিয়োজিত রাখে। নিস্বার্থভাবে কাজ করে সরকারের উন্নয়ন কাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখে। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে তাদের নেতাকর্মীরা মোটাতাজা হয়। তাই জনগণ বিএনপি-জামায়াতকে পছন্দ করে না। এ সময় হবিগঞ্জ-লাখাইয়ের অভুতপূর্ব উন্নয়ন কর্মকান্ডের কথা জনগণের সামনে তুলে ধরতে বামৈ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার ও শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী ফরহাদ, এডভোকেট মাহফুজ মিয়া, বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি এনামূল হক মামুন, জেলা পরিষদ সদস্য মুর্শেদ কামাল,  উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, যুবলীগের সাধারণ সম্পাদ ইকরামূল মজিদ চৌধুরী শাকীল, উপজেলা আওয়ামী লীগ সদস্য হারুন আর রশিদ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শাহ একেএম সাদী, ছাত্রলীগ সভাপতি এডভোকেট খোকন গোপ, ইউপি সদস্য শাহিন মিয়া, ইকবাল আহমেদ, জাকির হোসেন জাহির, রায়হান আহমেদ, রফিক আহমেদ, রাজু আহমেদ, নিখিল চক্রবর্তী, আউয়াল, রুবেল, কাউছার, আশরাফ উদ্দিন জসিম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com