সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হত্যা মামলায় নবীগঞ্জের সাইদুর কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হত্যা মামলায় জেলা আইনজীবি সহকারি সমিতির সাবেক সম্পাদক শেখ সাইদুর রহমান (৪০) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সুলতান মাহমুদ, মোঃ আলমগীর চৌধুরী, এডভোকেট নিলাদ্রী শেখর টিটু। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ বদরু মিয়া ও সিএসআই সুজন। মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি সাইদুরের রহমান ও তার দলবল নবীগঞ্জ উপজেলার হরিদরপুর গ্রামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে অভিযুক্ত। এ মামলায় সাইদুর রহমান এতদিন জামিনে ছিলেন। গতকাল আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com