শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আন্তঃজেলা নারী পাচারকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮
  • ৪৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চাকুরীর প্রলোভন দিয়ে গৃহবধূকে সৌদি আরবে পাচারের অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রাম থেকে আন্তঃজেলা নারী পাচারকারী চক্রের সদস্য সামছুল হক (৩০) কে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। সে ওই গ্রামের মৃত আব্দুস ছোবানের পুত্র। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে সিআইডি সিলেট রেঞ্চের এসআই সুমন মালাকারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার রাজিউড়া আদর্শ গ্রামের দরছ মিয়ার পুত্র দিন মুজুর হেলাল মিয়া ৫ বছর আগে একই গ্রামের বিউটি বেগমকে বিয়ে করে। এক পর্যায়ে সামছুল বিউটির স্বামী হেলালকে জানায়, বিউটিকে যদি সৌদি আরব পাঠায় তাহলে মোটা বেতনে চাকুরী পাবে এবং তাঁর অভাব অনটনের দিন শেষ হবে। পরে গত ১০ জুন বিউটিকে সৌদি আরব পাঠায় হেলাল। সেখানে গিয়ে পাচারকারীদের কবলে পড়ে বিউটি এবং চলতে থাকে পাশবিক নির্যাতন। এ খবর বিউটি তাঁর স্বামীকে জানালে সে সামছুলের নিকট এর কারণ জানতে চায়।
এ সময় সামছুল জানায়, বিউটিকে ফিরে পেতে হলে ২ লাখ টাকা দিতে হবে। কোন অবস্থা না দেখে হেলাল ১০ জুলাই মানব পাচার আইনে আদালতে একটি মামলা দায়ের করে। আদালত মামলাটি সিআইডি ক্রাইম ব্রাঞ্চ সিলেটে প্রেরণ করেন। এ বিষয়ে এসআই সুমন মালাকার জানান হেলালকে রিমান্ডে এনে তাঁর গডফাদারকে বের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com