বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

লাখাইয়ে রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার পশ্চিম বামৈ গ্রামের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। সম্প্রতি স্থানীয় মুরুব্বীয়ানদের সাথে নিয়ে তিনি এই কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তৃতাকালে এমপি আবু জাহির বলেন, বিএনপি সরকারের আমলে দেশের জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছিল। তার দুর্নীতি ও সন্ত্রাস-জঙ্গিবাদের সৃষ্টি করে দেশকে পিছিয়ে দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার দুইবার ক্ষমতায় এসে সেই ক্ষতিকে কাটিয়ে উঠে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড় করিয়েছে। এ সময় তিনি হবিগঞ্জ-লাখাইয়ের নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে জনগণের স্বার্থে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা প্রকৌশলী মোঃ ইমরান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, এমএ মতিন মাস্টার, জেলা পরিষদ সদস্য মুর্শেদ কামাল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামূল হক মামুন, সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি এডভোকেট খোকন গোপ প্রমুখ। উপজেলা প্রকৌশলী মোঃ ইমরান খান জানান,  ৪০ লাখ টাকা ব্যয়ে ব্রীজটি নির্মাণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com