সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

আজমিরীগঞ্জের তেলঘরি গ্রামে বিদ্যুৎ উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭
  • ৬২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত বলেছেন- জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ উদ্বোধন করা হলো। তিনি বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আজকের বিদ্যুতায়নের মাধ্যমে বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের তেলঘরি গ্রাম বিদ্যুতের আলোতে আলোকিত হলো। এমপি এডঃ মোঃ আব্দুল মজিদ খানের প্রচেষ্টায় বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় যে উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ ভাবে নৌকায় ভোট দিয়ে এমপি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপিকে পূণরায় নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি গতকাল বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেলঘরি গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। প্রাইমারি স্কুল মাঠে তেলঘরি গ্রামের বিশিষ্ট সমাজসেবক সুজিত ঘোস্বামীর সভাপতিত্বে ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মলাই মিয়ার পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুল মজিদ খান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন কিভাবে উন্নয়ন করতে হয়। তিনি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন-আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া, অনুপ কুমার দেব মনা, এনামুল বাহার খান, আবুল হোসেন, প্রফুল্ল বৈষ্ণব, মনির হোসেন খান, মেয়র মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান বকুল চন্দ দাস, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, ইউপি চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com