সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৫

  • আপডেট টাইম বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৫৯৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম বিপ্লব কুমার শীল (৪৫)। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ধুপাড়হাট গ্রামের মৃত যতীন্দ্র কুমার শীলের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি (ঢাকা-মেট্টো-গ-১৪-৮৩৪৫) ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়ি নামক স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা সুরমা পরিবহন (ঢাকা-মেট্টো-ব-১১-৬৭২২) নামক একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস যাত্রী বিপ্লব কুমার শীল (৪৫) মারা যান। এ ঘটনায় সুমা রাণী চন্দ্র (২৫), লক্ষ্মী রানী শীল (৩৫), হ্যাপী শীল (২৭), সুমিতি রানী শীল (৭০), জিতু মিয়া (৭০) আহত হন। আহতদের প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ কর হয়েছে।
বাহুবল মডেল থানার এসআই মফিদুল হক জানান, ঘটনার পরপর নিহতের লাশ হাইওয়ে পুলিশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। বাস ও চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com