সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সম্মেলন ॥ হোসাইন সভাপতি, তোফাজ্জুল সম্পাদক

  • আপডেট টাইম বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৬৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে গত ১৮ ডিসেম্বর সোমবার বিকাল ৩টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সম্মেলন অনুষ্টিত হয়। ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ হোসাইন আহমেদ রফিকের সভাপতিত্বো ও যুগ্ম আহ্বায়ক তোফাজ্জুল ইসলাম এবং মোতাহের হোসেন বাচ্চু এর যৌথ পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাউসা ইউনিয়নের হবিগঞ্জ জেলার শ্রেষ্ট চেয়ারম্যান আবু সিদ্দিক, জেলা যুবলীগের সহ-সভাপতি শওতক আকবর সোহেল, সাংগঠনিক সম্পাদক সফিকুজ্জামান হিরাজ, কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গোল আহমদ কাজল, রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, খয়রুল বশর চৌধুরী, লোকমান আহমেদ খান, উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, আওয়ামীলীগ নেতা আকছির মিয়া, শ্যামন্দ ভট্টাচার্য্য, ইউপি সদস্য আব্দুল হাই, নবীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ফজল আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর যুবলীগ নেতা হুমায়ূন চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রব, নবীগঞ্জ উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব প্রনব দেব, ৮নং ইউনিয়ন যুবলীগ সভাপতি নূর উদ্দিন আহমেদ, ৯নং ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল হোসেন, সধারণ সম্পাদক আলমগীর হোসেন, ২নং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৈয়বুর রহমান, যুবলীগ নেতা আজহারুল ইসলাম, আব্দুল মোক্তাদির, মোস্তাক আহমেদ রাজিব, ৫নং যুবলীগ নেতা আজিজুর রমান, ছাত্রলীগ নেতা মোজাহিদ আহমেদ, দুলাল আহমেদ প্রমূখ।
সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয়। উক্ত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা যুবলীগ আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম। সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গোল আহমদ কাজল। এতে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন সাবেক ছাত্রলীগ সভাপতি হোসাইন আহমেদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হন তোফাজ্জুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com