সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

উমেদনগর কবরস্থান এলাকা থেকে মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর কবরস্থান এলাকা থেকে মাদক বিক্রেতা নয়ন মিয়া (২৫) কে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক খায়রুল আলমের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ থেকে ১০১ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের লুৎফুর রহমানের পুত্র। খায়রুল আলম জানান, নয়ন দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক বিক্রি করতো। মাদক বিক্রির কারণে এলাকার যুব সমাজ বিপথে যাচ্ছে। ফলে এলাকায় চুরি, ছিনতাই বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com