সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে দুর্ঘটনায় পিকআপ চালক ও হেলপার নিহত

  • আপডেট টাইম বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ৬৫৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মহা-সড়কে পিকআপ ভ্যান চালক ও হেলপারের প্রাণহানী ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে একটি সাথে মুখে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হন। নিহতরা হলেন, শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাসপুর পাচুরাকান্দি গ্রামের সোনা মিয়ার ছেলে  পিকআপ ভ্যান চালক বিল্লাল মিয়া (২২) ও হেলপার ফরিদপুর জেলার মুন্সিভাঙ্গি গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে আবু বক্কর (২৫)। এছাড়া গুরুতর আহত অবস্থায় জাজিরা উপজেলার জুয়েল হোসেনের ছেলে মনির হোসেন হৃদয় (২১)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি জসিম উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৫ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের রতনপুর এলাকায় সিলেটগামী সবজি ভর্তি একটি ট্রাক (বগুড়া ট-১১- ১০৮৪) ও বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো- ঠ-১৫-০২৬৮) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই  পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com