বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ডাকাতের হামলায় পুলিশ কর্মকর্তা গুরুতর আহত ॥ আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জিয়া উদ্দিন (৩২) ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রাতেই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। মাধবপুর থানার ওসি জানান, এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ছাতিয়াইন-রতনপুর সড়কে টহল দিচ্ছিল। এ সময় একদল ডাকাত ওই সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তখন যাত্রী মনে করে পুলিশের উপর হামলা চালায় ডাকাতদল। এসআই জিয়া উদ্দিনসহ পুলিশ সদস্যরা ডাকাতদের আটকের চেষ্টা করলে দুর্বৃত্তরা এসআই জিয়া উদ্দিনকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় এসআই জিয়া উদ্দিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এসআই জিয়া উদ্দিনকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। পরে আশংকাজনক অবস্থায় গভীর রাতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com