শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বেগম রোকেয়া দিবস উদ্যাপন জেলা পর্যায়ে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে ৫ ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ট ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান এবং ক্রেষ্ট ও সার্টিফিকেট দেয়া হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসকের সভা কক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, হবিগঞ্জ এর উদ্যোগে জাকজমকভাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাঁদেরকে সংবর্ধনা দেয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মনীষ চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম আজহারুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মলয় কুমার সাহা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইসহাক মিয়া ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি। শ্রেষ্ট জয়িতাদের মধ্যে বক্তব্য রাখেন, ফেরদৌস আরা বেগম, নুরুন্নাহার ইসলাম, রোকসানা পারভীন, শান্তা চক্রবর্তী ও সাজেদা খাতুন। অনুষ্ঠান শেষে শ্রেষ্ট জয়িতাদের মধ্যে ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণ করেন জেলা প্রশাসক মনীষ চাকমা এবং অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম।
জেলা পর্যায়ে ৫ ক্যাটাগরিতে যে ৫ জন শ্রেষ্ট জয়িতার সম্মাননা পেয়েছেন তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে হবিগঞ্জ সদর উপজেলার শৈলজুড়া গ্রামের রহমত আলীর স্ত্রী সাজিদা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে আজমিরীগঞ্জের মৃত মনির উদ্দিন আহমেদের মেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাম্মৎ রোকসানা পারভীন, সফল জননী নারী ক্যাটাগরিতে মাধবপুর উপজেলার হরিনখোলা গ্রামের মো: হাবিবুল ইসলামের স্ত্রী নুরুন্নাহার ইসলাম, নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে বাহুবল উপজেলার চিচিরকোট গ্রামের হরিধন চক্রবর্তীর মেয়ে শান্তা চক্রবর্তী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের হুমায়ুন কবিরের স্ত্রী ফেরদৌস আরা বেগম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com