বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরের গাঁজা পাঁচারকারীকে সুনামগঞ্জে গাঁজাসহ আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের এক গাঁজা পাঁচারকারীকে সুনামগঞ্জে আটক করেছে র‌্যাব। আটক পাঁচারকারীর নাম উত্তম কুমার সূত্রধর (৩৪)। তিনি মাধবপুর থানার কাচারী মালিহাটি গ্রামের মরনি রানীর বাড়ীর ভাড়াটিয়া হরিদাস সূত্রধরের পুত্র। উদ্ধার করা গাঁজার পরিমাণ ১২ কেজি। গতকাল সোমবার ভোর রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একদল র‌্যাব সদস্য অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলার সদর থানার দিরাই পয়েন্ট হতে ১২কেজি গাঁজাসহ তাকে আটক করে।
র‌্যাব সূত্রে জানা গেছে, আটককৃত উত্তম কুমার সূত্রধর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি আইন শৃংখলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে দীর্ঘদিন যাবত অতি গোপনে অবৈধভাবে গাঁজা বিক্রি করে আসছে। আটককৃত আসামীকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com