শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

ইনাতগঞ্জ বাজারে ব্রীজের এপ্রোস ধেবে যাওয়ায় ধ্বসে পড়ার আশংকা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭
  • ৫৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার প্রাচীন জনবহুল ইনাতগঞ্জ বাজার। বাজারটির প্রাণ কেন্দ্রে বিবিয়ানা নদীর উপর একটি ব্রীজ রয়েছে। গত প্রায় ২মাস পূর্বে পানির প্রবল ¯্রােতে ব্রীজটির দুই পাশের এপ্রোস ধেবে যায়। তাৎক্ষণিকভাবে বাজার কমিটির পক্ষ থেকে এক ট্রাক ইট ফেলে কোন ভাবে ব্রীজটি রক্ষা করা হয়। বর্তমান অবস্থায় ধেবে যাওয়া ওই ব্রীজের উপর দিয়ে যাবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতি দিন রাত উপজেলার বৃহত্তম এই বাজারে মালামাল বহনকারী ভাড়ী ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। ফলে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা প্রকাশ করছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, নবীগঞ্জের কয়েকটি ইউনিয়ন ও পাশর্^বর্তী জগন্নাথপুর উপজেলার পাঁইলগাঁও ইউনিয়নের কয়েক শহ¯্রাধীক মানুষ দৈনন্দিন কেনাকাটা করতে ইনাতগঞ্জ বাজারে আসেন। তাছাড়া ইনাতগঞ্জ বাজারের নিকটে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ ও কিন্ডার গার্ডেন স্কুল থাকায় প্রতিদিন শতশত ছাত্র-ছাত্রী ওই ব্রীজের উপর দিয়ে যাতায়াত করেন। এমতাবস্থায় ব্রীজটি ধ্বসে পড়লে বাজারটি দু’ভাগ হয়ে যাবে। ফলে মালামাল কিংবা রোগী বহনকারী চলাচলে বিঘœসহ এলাকাবাসীকে পোহাতে হবে নানা দুর্ভোগ। সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্থ্য হবেন ব্যবসায়ীরা। ধেবে যাওয়া ব্রীজের এপ্রোস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলেও অদ্যবধি সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আজির হাসান আরজু বলেন, ধেবে যাওয়া ব্রীজটি ধ্বসে পড়লে জনসাধারনের দুর্ভোগ বাড়বে। ব্রীজটি সংস্কারে স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com