বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী এডঃ আশরাফুল বারী নোমান

  • আপডেট টাইম শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানকে গণঅধিকার পরিষদের এমপি পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। গত ২৪ জুলাই বৃহস্পতিবার, বিকেল ৪ টায় গণঅধিকার পরিষদের এক সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ম ধাপে ঐতিহাসিক ৩৬ জুলাইয়ের প্রতি সম্মান জানিয়ে প্রাথমিকভাবে ৩৬ জন সংসদ সদস্য পদপ্রার্থীর নাম ঘোষণা করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ঘোষিত তালিকায় হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) সংসদীয় আসন থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য, এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। দলীয় সিদ্ধান্তে নিজের নাম ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় আশরাফুল বারী নোমান বলেন- “এটি শুধু আমার নয়, হবিগঞ্জের বৈষম্যের শিকার মানুষদের পক্ষে একটি রাজনৈতিক স্বীকৃতি। গণঅধিকার পরিষদের রাজনীতি আদর্শ, সৎ ও সাহসী নেতৃত্বের প্রতিচ্ছবি। আমি সেই ধারাকে সামনে রেখেই মাঠে নামছি। যারা দীর্ঘদিন ধরে বঞ্ছিত, অবহেলিত এবং শোষিত আমি তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চাই। তরুণদের শক্তি, শিক্ষিত জনগণের প্রত্যাশা, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট। এই চারের সমন্বয়ে হবিগঞ্জ-৩ আসনকে আমরা একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে চাই।” সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই ধাপে ঘোষিত প্রার্থীদের মাধ্যমে সারা দেশের বিভিন্ন অঞ্চলে গণঅধিকার পরিষদ একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক বার্তা দিতে চায়। স্থানীয়ভাবে এডভোকেট নোমানের প্রার্থিতা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com