শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ

  • আপডেট টাইম সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ৮১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।  গতকাল রবিবার রাতে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামবাসীর উদ্যোগে উন্নয়নমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি জেলা পরিষদের অর্থায়নে গ্রামবাসীর সুবিধার্থে রাস্তা ইটসলিং করার আশ্বাস দেন। পূর্ব জাহিদপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি ফুল মিয়ার সভাপতিত্বে ও নহরপুর শাহজালাল (রহ.) দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওঃ ইব্রাহীম ইউসুফের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, সমাজ সেবক আব্দুল আলিম। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি হাজী মোবারক মিয়া, সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান চুনু, মোঃ মাসুক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মঈন উদ্দিন, সামাজিক সংগঠন অগ্রযাত্রা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী হাছান লিটন, বাউসা ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাক তালুকদার। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মনসুর চৌধুরী, সামাজিক সংগঠন অগ্রযাত্রা উপজেলা শাখার সাংগঠনিক হাব্বিুল্লাহ রুহেল, বাউসা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক লিংকন আহমেদসহ গ্রামের মুরুব্বিয়ান ও যুবসমাজের নেতৃবৃন্দ। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ বাহুবল আসনে গণমানুষের নেতা ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে প্রার্থী হওয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com