শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বানিয়াচংয়ে স্পট মিটারিং কার্যক্রম শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
  • ৬১৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে সামনে রেখে বানিয়াচং উপজেলায় ধারাবাহিকভাবে চলছে স্পট মিটারিং কার্যক্রম। গতকাল ৫নং দৌলতপুর ইউনিয়নে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বানিয়াচং জোনাল অফিসের ডিজিএম মোঃ আবু জাফর। সকাল ৯ টায় স্পট মিটারিং কার্যক্রমের উদ্বোধন করেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান। অনুষ্টান পরিচালনা করেন বানিয়াচং জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) কাজী রকিবুল ইসলাম। সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত ১শত ৬টি আবেদন গ্রহন করে জিডির টাকা জমা নিয়ে ১শ ৬ জনকে গ্রাহককেই বিদ্যুত সংযোগ প্রদান করা হয়। এ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন বানিয়াচং জোনাল অফিসের ইসি মশিউর রহমান, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ আলা উদ্দিন, ওয়্যারিং পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, শহিদুজ্জামানসহ পল্লী বিদ্যুতের এক ঝাক কর্মী। তাৎক্ষনিক আবেদন করে সাথে সাথে বিদ্যুৎ পাওয়ায় অনেক গ্রাহক সন্তোষ প্রকাশ করে এ কার্যক্রম চলমান রাখার আহবান জানান। এ বিষয়ে ডিজিএম মোঃ আবু জাফর এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেয়ার জন্য যে অঙ্গিকার করেছে, আমরা সেটা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। হয়রানি রোধের জন্য বিদ্যুত সংযোগ পেতে সরাসরি গ্রাহককে অফিসে এসে যোগাযোগ করার জন্যও তিনি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com