রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নিজামপুরে মোতাচ্ছিরুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৩ মার্চ, ২০১৪
  • ৫২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম এর সমর্ধনে গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিজামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন সভাপতি দেওয়ান মাসুম রায়হান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক কুতুব উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর টিটু ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শেখ মো. মামুন, চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, ফজলুল করিম, মো. রফিক মেম্বার, আব্দুল কাদির মেম্বার, জবেদ আলী মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও এলাকার বিশিষ্ট মুরব্বিগণ।
সভায় মোতাচ্ছিরুল ইসলাম বলেন, নিজামপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি। ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রার্থী এমপি অ্যাডঃ মো. আবু জাহিরকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আগামী ২৩ মার্চ সদর উপজেলা নির্বাচনে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com