শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

উচাইল থেকে ছিনতাইকৃত সিএনজি সরাইল থেকে উদ্ধার ॥ আটক ২

  • আপডেট টাইম সোমবার, ৩ মার্চ, ২০১৪
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চালককে মারপিট করে সিএনজি ছিনিয়ে নিয়েছে কতিপয় দুর্বৃত্ত। গতকাল সরাইল থানা পুলিশ ছিনিয়ে নেয়া সিএনজিসহ ২ ছিনতাইকারীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে-হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের ইদু মিয়ার ছেলে নোমান মিয়া (২৪) ও লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের আব্দুল গফুরের ছেলে সাইফুল ইসলাম (২৬)। পুলিশ সূত্রে জানা গেছে-গত শনিবার সন্ধ্যায় পাইকপাড়া এলাকা থেকে একটি সিএনজি ভাড়া করে দুর্বৃত্তরা। তারা সিএনজিটি উচাইল বাজারের কাছে নিয়ে চালককে মারপিট করে সিএনজিটি ছিনিয়ে নিয়ে যায়। এদিকে ছিনতাইকারীরা সিএনজিটি নিয়ে বি-বাড়িয়ার দিকে রওয়ানা দেয়। সরাইল এলাকায় পৌছুলে পুলিশ সিএনজিসহ উল্লেখিত দুইজনকে আটক করে। গতকাল তাদেরকে হবিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com