রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

জগদীশপুর চা বাগান থেকে ১ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার জগদীশ চা বাগান থেকে মঙ্গল সাওতাল (২৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত বিজয় সাওতালের পুত্র। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
মঙ্গল সাওতালের পরিবার সূত্র জানায়, ৩ বছর আগে একই গ্রামের রজনী সাওতালকে বিয়ে করে মঙ্গল। এরপর তাদের কোলজুড়ে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। অভাব অনটনের সংসারে রজনী অভিমান করে পিত্রালয়ে চলে যায়। তাকে ফিরিয়ে আনতে মঙ্গল ব্যর্থ হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতের কোন এক সময় গলায় ফাঁস লাগিয়ে সে মৃত্যুবরণ করে।
এ ব্যাপারে এসআই শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com