রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

সরকারি শিশু পরিবারের ভেতরে ঢুকে দুই কিশোরকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা এলাকার সরকারি শিশু পরিবারের দুই কিশোরকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। আহতরা হল শিশু পরিবারের সদস্য মৃত কাজল মিয়ার পুত্র সাইদুর রহমান (১৬) ও মৃত সিদ্দিক আলীর পুত্র চাঁন মিয়া (১৫)। গতকাল সোমবার রাত ৯টার দিকে প্রাইভেট পড়া শেষে শিশু পরিবারের ভেতরের এক কার্যালয় থেকে আরেক কার্যালয়ে যাচ্ছিল। এ সময় বহুলা এলাকার রাসেলসহ একদল যুবক তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তাদের চিকৎকারে শিশু পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা জানায়, কিছুদিন আগে খেলা নিয়ে তাদের সাথে রাসেলসহ কয়েকজনের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরেই তাদের উপর হামলা হয়েছে বলে তাদের ধারণা। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com