বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ শচীন্দ্র কলেজে জলাশয়ে নাগ-নাগিনীর ডান্স আজমিরীগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু চুনারুঘাটে চুরি করা গরু বিক্রি করতে গিয়ে জনতার হাতে যুবক আটক শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক

কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে ভিক্টোরিয়া ট্রাভেলস মালিক উধাও

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদেশে উচ্চ শিক্ষার ভিসা দেয়ার কথা বলে দি ভিক্টোরিয়াস ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকার বেকার ও ছাত্রছাত্রীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে।
ভুক্তভোগীরা জানান, হবিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনালে ভিক্টোরিয়া ইন্টারন্যশনাল নামের একটি বিলাস বহুল প্রতিষ্ঠান চটকদার লিফলেট ছাপিয়ে বিজ্ঞাপন দেয় বিদেশে উচ্চ শিক্ষার জন্য সহজে ভিসার ব্যবস্থা করে দেবে।
চটকদার বিজ্ঞাপন ও ওই প্রতিষ্ঠানের কর্ণধার খলিলুর রহমানের পুত্র মাহবুবুর রহমানের কথায় আকৃষ্ট হয়ে তাঁর নিকট শতাধিক শিক্ষার্থী বিভিন্ন অংকের লাখ লাখ টাকা তুলে দেয়। টাকা জমা দেয়ার পর সম্প্রতি ওই প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায় এবং প্রতিষ্ঠানের মালিক মাহবুবুর রহমানকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
এদিকে প্রতারিত শিক্ষার্থীরা ভিসা ও টাকার জন্য তাঁর প্রতিষ্ঠানে গিয়ে তাকে না পেয়ে ফিরে আসছে। তাদের ধারণা টাকা নিয়ে তিনি আত্মগোপন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com