শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

পেনশনসহ বেতন ভাতাদি সরকারী কোষাগার হতে পাওয়ার দাবীতে পৌরসভায় পূর্ণ দিবস কর্মবিরতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৪১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পেনশনসহ বেতন ভাতাদি সরকারী কোষাগার হতে পাওয়ার দাবীতে হবিগঞ্জ পৌরসভায় পূর্নদিবস কর্মবিরতি পালিত হয়েছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ডাকে একযোগে ৩২৬ টি পৌরসভায় এ কর্মসূচী চলাকালে হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পৌরভবন প্রাঙ্গনে অবস্থান নেয়। এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছসহ পৌরপরিষদের সদস্যবৃন্দ পৌরকর্মকর্তা-কর্মচারীদের এ দাবীর প্রতি সংহতি প্রকাশ করেন। এ সময় মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন-সরকার যদি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধাদি রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করে তবে পৌরসভার কর্মকান্ড গতিশীল হবে। বক্তব্য রাখেন কাউন্সিলর গৌতম কুমার রায় ও শেখ মোঃ উম্মেদ আলী শামীম, মহিবুর রহমান দুলন। কর্মবিরতিতে যোগ দেন সংগঠনের বিভাগীয় সভাপতি সৈয়দ নকিবুর রহমান, অর্থ সম্পাদক রণধীর রায় ও মৌলভীবাজার পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মতিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com