শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাথে মোতাচ্ছিরুল ইসলামের মতবিনিময় সভা

  • আপডেট টাইম শনিবার, ১ মার্চ, ২০১৪
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের সাথে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিশাপট সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন সভাপতি আব্দুছ সামাদ মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুল মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম। তিনি বলেন, যারা অতীতে বহুরূপী সেজে সদর উপজেলার জনগণের ভোট নিয়ে প্রতারণা করেছে তাদের ব্যাপারে সোচ্ছার হওয়ার আহবান জানান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস আরা বেগম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আগামী সদর উপজেলা নির্বাচনে মোতাচ্ছিরুল ইসলামকে নির্বাচিত করে এমপি অ্যাডঃ মোঃ আবু জাহিরের হাতকে  শক্তিশালী করতে হবে। নির্বাচনে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে সর্বশক্তি নিয়োগ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com