বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে অশ্লীল ভিডিও রাখার অপরাধে যুবকের কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৫৯৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে অশ্লীল ভিডিও রাখার অপরাধে সাজন মিয়া (২০) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত সাজন  মিয়া ইনাতগঞ্জের দীঘিরপাড় গ্রামের আলেক উদ্দিনের পুত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাজন মিয়া দীর্ঘদিন ধরে ইনাতগঞ্জ বাজারে ভিডিও ব্যবসা করছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার একদল পুলিশ নিয়ে সাজনের ভিডিও দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় তার কম্পিউটার তল্লাশী করে বিভিন্ন অশ্লীল পর্ণ ভিডিও দেখতে পান। সাথে সাথে ভ্রাম্যমান আদালত স্থাপন করে তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯২/২৯৩ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com