শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

শেভরন বাংলাদেশের অর্থায়নে ও ব্র্যাক আইডিয়ার বাস্তবায়নে নবীগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালন

  • আপডেট টাইম বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৫৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পয়ঃবর্জের সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা” জাতীয় স্যানিটেশন মাস-২০১৭ ও বিশ্ব হাতধোয়া দিবস-২০১৭ পালিত হয়েছে। শেভরন বাংলাদেশের অর্থায়নে ব্র্যাক ও আইডিয়ার বাস্তবায়নে আইডিয়া জীবিকা প্রকল্প ও নবীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা প্রাঙ্গনে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় পালিত হল জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। অনুষ্ঠানের শুরুতে নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানে র‌্যালী প্রদক্ষিন করা হয়। এতে সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র/ছাত্রী অংশগ্রহন করেন। র‌্যালী শেষে হাতধোয়ার ৬টি ধাপ অনুসরন করে হাতধোয়ার পদ্ধতি ডেমো করে দেখানো হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া জীবিকা প্রকল্প বিবিয়ানার উপজেলা ম্যানেজার আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার স্যানিটেশন ও হাতধোয়ার গুরুত্ব ও উপকারীতা সবার সামনে তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইডিয়ার ফিল্ড ফ্যাসিলিটেটর মিলন সরকার, মোঃ মঈন উদ্দিন, মোঃ সালেহ আহমদ ও শ্রীকান্ত বৈদ্য প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com