সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে পিতার হাতে ৫ বছরের শিশু খুন

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৯১৩ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক পিতা ৫বছরের শিশু পুত্রকে দেয়ালে আছড়ে হত্যা করেছে। ঘাতক পিতার নাম ছাওধন মিয়া (৪০)। পুলিশ তাকে গ্রেফতার করেছে। সে দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামের বাসিন্দা। হতভাগ্য পুত্রের নাম খয়ের মিয়া (৫)। গত বুধবার সন্ধ্যা রাতে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে-ছাওধন মিয়া বিগত একযুগ ধরে মানষিক প্রতিবন্ধি হিসেবে জীবন যাপন করছে। বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে ছাওধন মিয়া তার ছেলে আবুল খয়েরকে হাত, পা ধৌত করার জন্য ডাকাডাকি ও তাড়া করলে সে ভয় পেয়ে অন্যত্র লুকিয়ে যায়। এক পর্যায়ে ছেলেকে দৌড়ায়ে ধরে এনে দু’পায়ের মধ্যে জোর করে ধরে দেয়ালের সাথে প্রচন্ডভাবে আঘাত করে। এতে আবুল খয়েরের মাথা ফেটে শরিরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। পরিবারের লোকজন তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ওই রাতেই তার মৃত্যু হয়। গতকাল সকালে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আবুল কালাম আজাদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছাওধন মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। চাঞ্চল্যকর শিশু পুত্র হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com