রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

প্রাণি সম্পদ কর্মকর্তার বদান্যতা মাধবপুরে বিষাক্রান্ত ঈগলকে চিকিৎসায় সুস্থ্য করে অবমুক্ত

  • আপডেট টাইম সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ৫৮৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর প্রণি সম্পদ কর্মকর্তার বদান্যতায় জীবন ফিরে পেল একটি ঈগল। বিষাক্রান্ত ওই ঈগলটিকে টানা ৩দিন চিকিৎসা দিয়ে সুস্থ করে গতকাল রোববার অবমুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে মাধবপুরের পূর্বাঞ্চলে ধান ও ভাতের সাথে কীটনাশক মিশিয়ে বিভিন্ন প্রজাতির পাখি মারা হচ্ছে । আর এ কীটনাশ খেয়ে মরে যাওয়া পাখি খেয়ে মারা যাচ্ছে ঈগল চিলসহ বিলুপ্ত প্রায় অশংখ্য মাংসাশি পাখি। গত ১৩ অক্টোবর শুক্রবার বিকাল ৩টার দিকে কমলপুর গ্রামের মোজাহিদ মসি নামের এক ব্যক্তি কীটনাশক আক্রান্ত একটি ঈগল পাখি মৃতপ্রায় অবস্তায় উদ্ধার  বহরা ইউনিয়ন প্রাণি সম্পদ কার্যালয়ে নিয়ে আসেন। পাখিটিকে প্রাথমিক চিকিৎসা সহ দুইদিন ধরে চিকিৎষা  দেয়া হয় এই কেন্দ্রে। অবশেষে ঈগলটি সম্পুর্ন সুস্থ্য হওয়ার পর গতকাল রোববার সকাল ১০টার দিকে কমলপুর মাদ্রাসা মাঠে অবমুক্ত করা হয়। মসি জানান কমলপুর গ্রামের মন্জু মিয়াসহ কয়েকজন এ চক্রের সাথে জড়িত। এব্যাপারে মসি মনতলা পুলিশ ফাঁড়িতে মৌখিক অভিযোগ দিলে পুলিশ তাদের কয়েকবার ধাওয়া করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com