শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সদর হাসপাতালে আবারো চিকিৎসার অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে আবারো চিকিৎসার অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালের নার্স ও কর্মচারিদের সাথে নবজাতকের স্বজনদের বাকবিতন্ডা হয়। সূত্র জানা যায়, সদর উপজেলার রায়ধর গ্রামের দুবাই প্রবাসি সজলু মিয়ার স্ত্রী প্রসব ব্যথা নিয়ে গত বৃহস্পতিবার সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি হয়। দুপুরের দিকে তিনি এক নবজাতক পুত্র সন্তানের জন্ম দেন। বিকালের দিকে নবজাতক শ্বাসজনিত রোগে আক্রান্ত হলে তাকে জরুরি বিভাগে ডাক্তারের নিকট নিয়ে যাওয়া হয়। এ সময় ডাক্তার তাকে অক্সিজেন দেয়ার জন্য নির্দেশ দেন। নবজাতকের স্বজনদের অভিযোগ, বার বার দায়িত্বপ্রাপ্ত নার্সের নিকট গেলেও তিনি অক্সিজেন দেননি। তবে রাতের দিকে অক্সিজেন দেয়া হয়। আবার গতকাল শুক্রবার অক্সিজেন খুলে ফেলে। এর কিছুক্ষণ পর নবজাতক মারা যায়। এ নিয়ে নার্স ও কর্মচারিদের সাথে নবজাতকের স্বজনদের বাকবিতন্ডা হয়। এ ব্যাপারে নবজাতকের স্বজনরা জানান, তারা আইনের আশ্রয় নিবেন। উল্লেখ্য গত দুই সপ্তাহে সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় ৬ নবজাতক মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com