শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শ্রী শ্রী শচী অঙ্গনে কুমারী পূজা

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুর্গাপূজার অষ্টমীর মূল আকর্ষণ হলো কুমারী পূজা। দুর্গোৎসবের সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিনে আজ কুমারী পূজা পালিত হয়েছে। বাহুবল উপজেলার জয়পুরে শ্রীশ্রী শচী অঙ্গন ধামে দুর্গা পূজা মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হয়।
আজ মহাষ্টমীর সকালে দুর্গাদেবীর মহাষ্টমী বিহীত পূজা প্রশস্তা ও ব্রতোপবাস অনুষ্ঠিত হয়েছে। ভক্তরা মায়ের চরণে দিয়েছেন পুষ্পাঞ্জলী।
মহাষ্টমীতে কুমারী বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেছেন ভক্তরা। ১৬টি উপকরণ দিয়ে কুমারী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী’ মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। কুমারী পূজা শেষে ভক্তরা মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেন। পূজা মণ্ডপে অনেক অনেক ভক্ত ও দর্শনার্থীর ভিড় দেখা গেছে। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল-নবীগঞ্জ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি রাসেলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাজাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু, সাইফুদ্দিন লিয়াকত প্রমুখ। কুমারী পূজার পর মন্দিরে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com