বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে সঈদপুর মাদরাসার মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার ফাজিল (ডিগ্রি) মাদরাসার ছাত্রসংসদের উদ্যোগে রোহিঙ্গাদের গুম, খুন, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে সঈদপুর বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে। ওই মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র মুহিত উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানববন্ধনের কার্যক্রম শুরু হয়। মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আলী আক্কাস মোল্লার সভাপতিত্বে ও ছাত্রনেতা শাকির আলীর সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশ অনুষ্টিত হয়। এতে মাদরাসার ছাত্র-শিক্ষক ছাড়াও এলাকাবাসী অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মকবুল আহমদ, মাওলানা মিজানুর রহমান, মাওঃ ইসমাঈল হোসেন, মাওঃ সামছুল হক, মাওঃ আইয়ুব খাঁন, আব্দুর রহিম (বিএসসি)। ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ সায়েম আলী, মোঃ মহি উদ্দিন, ফুরকান আহমদ, আলী মোস্তফা, হুমায়ুন আহমদ, মাহবুবুর রহমান রুবেল, সাইদুর রহমান ও তারেক মোনাওয়ার খাঁন প্রমুখ। সমাবেশে বক্তাগণ বলেন, রোহিঙ্গা মুসলমানেরা আরাকানের আদি অধিবাসী। তাদেরকে মায়ানমার থেকে বের করে দেওয়ার কোন যৌক্তিক কারণ নেই। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আরাকান রাজ্য স্বাধীন করে তাদেরকে তাদের আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার আহবান জানান। বক্তাগণ আরো বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ মুসলমানেরা নির্যাতিত হচ্ছে। এর একমাত্র কারণ হলো মুসলামানদের অনৈক্য। ভবিষ্যতে যাতে আর কোন দেশে মুসলিম নির্যাতন না হয় সে জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সমাবেশ শেষে রোহিঙ্গাসহ বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের জন্য মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com