বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ব্রিটেনে ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ মনুমেন্ট প্রজেক্টের এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভাষা শহীদদের স্মরণে ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের প্রবাসী বাঙালিরা ইন্টরন্যাশনাল ল্যাংগুয়েজ মনুমেন্ট প্রজেক্ট এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মাতৃভাষাকে প্রতিষ্টার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে এ প্রতিষ্ঠানটি। ২৩ ফেব্র“য়ারি কার্ডিফ বাংলাদেশ সেন্টারে স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কার্ডিফ কাউন্টি কাউন্সিলের লর্ড মেয়র রাইট অনারেবল কাউন্সিলর ডেরিক মর্গান কাডিফের মনুমেন্ট প্রজেক্ট বাস্তবায়নে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রজেক্ট কমিটির কনভেনার আনোয়ার আলীর সভাপতিত্বে এবং জয়েন্ট কনভেনার সেরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর লনা মর্গান, কাউন্সিলর আলী আহমদ, কাউন্সিলর দিলওয়ার আলী, মনসুর আহমদ মকিস, মোস্তফা সালেহ লিটন, এম এ মালিক, হারুন তালুকদার, ডা. সৈয়দ আব্দুল লতিফ, আনা মিয়া প্রমুখ।
পরিশেষে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com