বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জের গোয়াহরি গ্রামে দুই দলের সংঘর্ষে ॥ আহত ১৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপের্টার ॥ নবীগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের গোয়াহরি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই দলের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের কুমেদ দেবের সাথে দীর্ঘদিন যাবত বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে একই গ্রামের হীরণ দেবের। এর জের ধরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হীরণ দেব ও প্রাণেস দেবের লোকজন উত্তেজিত হয়ে কুমেদ দেবের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় কুমেদ দেবসহ তাদের লোকজনকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। আহতরা হল, কুমেদ দেব (৭০), কৃষ্ণ দেব (৬০), কৃপেষ দেব (৪৮), ভুষণ দেব (৩৫), কিশোর দেব (২৫), সুশেন দেব (৩২), সুমন দেব (২৮), শেফালী রানী দেব (৫২)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com