বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

মাধবপুরে টিপু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত জাবেদসহ ৩ ডাকাত পুলিশের খাচায় বন্দি

  • আপডেট টাইম সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৭৮৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের টিপু হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী জাবেদসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার সকালে এসআই আক্তারুজ্জামান উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে মনতলা গাংগাইল গ্রামের মহসিন মাষ্টারের ছেলে রেদোয়ান মহসিন টিপু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাবেদ মিয়া উরফে সবুজ (৩৫) কে গ্রেফতার করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জাবেদ উপজেলার বহরা ইউনিয়নের দেওগাঁও গ্রামের মোঃ মহি উদ্দিন মিয়ার ছেলে। অপর দিকে মাধবপুর পৌর শহরের মৃত মোহাম্মদ আলীর ছেলে ডাকাত সাহেদ আলী (৩৫) ও একই এলাকার মাহফুজ মিয়ার ছেলে জাহিদ মিয়া (২৬) কে থানার এসআই সাত্তার হোসেন গ্রেফতার করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুন, ডাকাতি, চুরিসহ ডজন খানেক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com