শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নিখোঁজের ১৪ ঘন্টা পর উমেদনগরের স্কুল ছাত্র সজিবের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৮০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর পুরান হাটি গ্রামে নিখোঁজের ১৪ ঘন্টা পর সজিব আলী (৮) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত ২টার দিকে উমেদনগর দেওয়ান মাহবুব রাজার মাজারের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ফুল মিয়ার পুত্র ও স্থানীয় ব্র্যাক স্কুলের ২য় শ্রেণীর ছাত্র। গতকাল মঙ্গলবার দুপুরে ওই শিশুর লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় দেয় পুলিশ। তবে লাশ উদ্ধারের সময় তাঁর গালে আঘাতের চিহ্ন ছিল এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছিল বলে জানায় পুলিশ।
সূত্র জানায়, সজিব সোমবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোজাঁখুজি করেও তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে শহরে মাইকিং করা হয়। শিশু সজিব আলীকে না পেয়ে তাঁর পিতা ফুল মিয়া সদর থানায় গত সোমবার রাতে সাধারণ ডায়েরী করেন। এরপর তাদের সন্দেহ হয় মাহবুব রাজার মাজারের পুকুরে গোসল করতে যায় সজিব আলী। সন্দেহের পর ওই পুকুরে জাল দিয়ে খুজতে থাকলে এক পর্যায়ে তাঁর লাশ উদ্ধার করে সদর থানায় নিয়ে যাওয়া হয়। এ খবর শুনে অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজান লাশ দেখতে যান। এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেন। বিকালে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে ওসি জানান, যেহেতু লাশের শরীরে আঘাত রয়েছে। সেহেতু ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com