বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

জেলা যুবলীগের শোকসভায় এমপি আবু জাহির ॥ যুবলীগ সকল আন্দোলনেই অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছে

  • আপডেট টাইম বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৬৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত বাকী খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হলে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। যুবলীগ স্বাধীনতা সংগ্রামসহ সকল আন্দোলনেই অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছে। আগামীতেও যুবলীগকে আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসাবে কাজ করতে হবে। ১৯৭৫ সালে খুনী জিয়ার প্রত্যক্ষ এবং পরো নেতৃত্বে বঙ্গবন্ধুসহ তার পরিবারবর্গকে হত্যা করা হয়। সেই সাথে রাজপথে প্রতিবাদ বন্ধ করতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিকে সপরিবারে হত্যা করা হয়। তারপরও যুবলীগ রাজপথে ছিল, আছে এবং থাকবে। আগামীতে নেতৃত্ব দানে সংগঠনটির প্রতিটি নেতাকর্মীকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।
মঙ্গলবার বিকালে জাতির পিতার ৪২তম শাহাদাত বার্ষিকী-জাতীয় শোক দিবস ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণে হবিগঞ্জ জেলা যুবলীগ আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতির মুক্তি ও অধিকার নিয়ে যে চিন্তা-ভাবনা করতেন তা তিনি জনগণকে বোঝাতে পেরেছিলেন। তিনি সাধারণ মানুষের সুখের জন্য রাজনীতি করতেন। এ কারণেই তিনি বাঙ্গালির অবিসংবাদিত নেতা হতে পেরেছিলেন।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ ও তাজ উদ্দিন আহমেদ তাজের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক শেখ মুক্তার হোসেন বেনু, জেলা তাতীলীগের সদস্য সচিব জসিম উদ্দিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবলীগের সভাপতি সফিকুজ্জামান হিরাজ, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবুল ফজল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, চুনারুঘাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লাখাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামূল মজিদ চৌধুরী শাকীল, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল রায়, বাহুবল উপজেলা যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আলাউর রহমান শাহেদ, মাধবপুর পৌর যুবলীগ সভাপতি সাব্বির হাসান, শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগ সভাপতি আব্দুল মুকিদ, বাহুবল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তারা মিয়া, চুনারুঘাট পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com