বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

শহরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

  • আপডেট টাইম বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে চিকিৎসা নিতে আসা আহত দুই ভাইর উপর আবারো হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে সদর থানার সামনে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে তিন দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, উমেদনগর গ্রামের মোস্তফা মিয়ার সাথে ধলাই মিয়ার শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সোমবার দুপুরে সংঘর্ষ হয়। এ ঘটনায় ধলাই মিয়া ও তার ভাই সজল মিয়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে।
গতকাল ওই সময় থানার সামনে একই গ্রামের রুবেল, আওয়াল ও মোস্তফাসহ কতিপয় লোক দুই ভাইয়ের উপর হামলা চালায়। এতে উভয়পক্ষের সংঘর্ষ হয়। এ সময় দোকান পাট ভাংচুর হয়। তখন সদর থানা পুলিশ রুবেল, আওয়াল ও মোস্তফা নামের তিন দাঙ্গাবাজকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com