বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

বানিয়াচং বিএসডি মহিলা আলিম মাদ্রাসার শ্রেণীকক্ষ ধ্বসে পড়েছে ব্যাহত হচ্ছে পাঠদান

  • আপডেট টাইম বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৬৭৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গের ঐতিহ্যবাহী শেখের মহল্লা বিএসডি মহিলা আলীম মাদ্রসার শ্রেণীকক্ষ ধসে পড়েছে। এর ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে ছাত্রীদের পাঠদান।
জানা যায়, বানিয়াচং শেখের মহল্লা (বিএসডি) আলীম মাদ্রাসায় ১ম শ্রেণী হতে আলীম পর্যন্ত অধ্যায়নের সুযোগ রয়েছে। এ মাদ্রসায় সহস্রাধিক ছাত্রী রয়েছে। ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত যে ঘরটিতে পাঠদান করা হয় ওই ঘরের ৩টি কক্ষ পার্শবর্তী পুকুরে ধসে পড়েছে। ফলে কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যহত হচ্ছে। কক্ষের অভাবে ছাত্রীরা বারান্দায় পাঠদান করছে।
এ ব্যাপারে মাদ্রসার সুপার মাওলানা মোবাশি^র আহমেদ জানান, ইতিমধ্যে বানিয়াচং-আজমীরীগঞ্জের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খানের সাথে দেখা করে কথা বলেছি। তিনি ঘরটি পুনঃনির্মাণের আশ^াস দিয়েছেন। মাদ্রসার প্রতিষ্ঠাতা ও ইউপি মেম্বার শেখ ছাদিক জানান, ঐতিহ্যবাহী মাদ্রাসাটিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রয়েছে। সরকার যদি একটি বিল্ডিং নির্মাণ করে দেন তাহলে শিক্ষার্থী ভর্তির সংখ্যা আরও বৃদ্ধি করা যাবে। তবে আপাতত তিনি ধসে পড়া ঘরটি মেরামতের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com