শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে নবাগত ডিসির মতবিনিময় সভা

  • আপডেট টাইম বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৬৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মনীষ চাকমা। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে পরিষদের হল অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত ডিসি মনীষ চাকমা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জের এডিসি জেনারেল এমরান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার অফিসার ইনর্চাজ এস এম আতাউর রহমান। উপজেলার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজ সেবা কর্মকর্তা আব্দুর নূর, পল্লী বিদ্যূতের ডিজিএম আব্দুল বারী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদৎ হোসেন, এলজিইডির প্রকৌশলী সৈয়দুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আশরাফ উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী আশীষ চক্রবর্তী প্রমুখ। উপস্থিত ছিলেন দৈনিক বিবিয়ানা‘র বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না। সভায় নবাগত ডিসি উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করে অফিসিয়াল সকল বিষয়ের খোঁজ খবর নেন। এছাড়া আউশকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মাদক, বাল্য বিবাহরোধসহ এলাকার আইনশৃংখলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com