শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাহুবলে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৬৪২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ডুবাঐ বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাকুয়া গ্রামের পিকআপ ভ্যান চালক কামাল হোসেন (৩৭) ও মৌলভীবাজার জেলার শেরপুর উপজেলার সকাইলকান্দি গ্রামের গনি মিয়ার ছেলে হেলপার রফিকুল (৩৫)। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে সিলেটগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১১-১৮৮৩) ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারের পাশে আদিত্যপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা টমেটো বোঝাই পিকআপ ভ্যান (ঢাকা-মেট্রো-ন-১৮-৫৩৩) এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যান গাড়ীটি দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ীর ভিতর থেকে দুই জনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com