শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার ॥ জনগণের সহযোগিতা ছাড়া পুলিশ কাজ করতে পারে না

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭
  • ৭৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেছেন, জনগণের সহযোগিতা ছাড়া পুলিশ কোন কাজ করতে পারে না। জনগণের জানমালের নিরাপত্তা সুনিশ্চিত ও জঙ্গিবাদ দমন করার জন্য সুশীল সমাজের সাথে একনিষ্ঠ হয়ে পুলিশ কাজ করবে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে হবিগঞ্জে যোগদান করেছি। যে কোন সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে কাজকে চ্যালেঞ্জ মনে করি। গতকাল সন্ধ্যা সাড়ে ৭ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে হবিগঞ্জের সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান, এস এম রাজু আহমেদ, ডিআইওয়ান গোলাম মর্তুজা, সদর থানার ওসি ইয়াছিনুল হক, গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসাইন খান, টিআই স্নেহাংশু বিকাশ সরকার, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ ড. আব্দুল মালেক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তালুকদার, উপাধ্যক্ষ আব্দুজ জাহের, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, এডঃ আকবর হোসেন জিতু, পূর্নব্রত চৌধুরী বিভু, অহিন্দ্র দত্ত চৌধুরী, সাবেক অধ্যক্ষ একরামুল ওয়াদুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এসএম খোকন, ডাঃ জমির আলী, কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, শ্রমিক নেতা সজিব আলী, কাজী মোঃ নাজমুল হোসেন, মহিলা নেত্রী লুৎফুনাহার স্মৃতি প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com