সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

সরকারি সফরে আবু জাহির এমপি’র যুক্তরাষ্ট্র গমন

  • আপডেট টাইম রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গমন করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। গত রাত ১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজউকের একটি অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে তিনি দেশ ত্যাগ করেন। যুক্তরাষ্ট্র যাওয়ার পথে যুক্তরাজ্যে নিকটাত্মীয়ের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাবেন। পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে একাধিক অনুষ্টানে যোগদান করবেন এমপি আবু জাহির। আগামী ১৪ আগস্ট তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
উক্ত সফরে গাজীপুরের সংসদ সদস্য জাহিদ হাসান রাসেল এবং রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমানসহ রাজউকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেবেন। এছাড়া এমপি আবু জাহিরের স্ত্রী আলেয়া জাহির ও পুত্র ইফাত জামিল তার সাথে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com