শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

লাখাইয়ে মহিলাকে হত্যার ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে জহুরা খাতুন (৫৫) নামের এক মহিলাকে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আটক তিনজনকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। নিহত জহুরা খাতুন ওই গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বজলুর রহমান জানান, জহুরা খাতুনের ছেলে মাইনুল মিয়ার সঙ্গে কয়েক মাস আগে বিয়ে হয় একই গ্রামের রশিদ মিয়ার কন্যা লাইজু আক্তারের। বিয়ের কিছুদিন পর থেকেই জহুরা খাতুনের সঙ্গে তার ছেলের বউ লাইজুর বনিবনা হচ্ছিলো না। এরই জের ধরে বুধবার রাতে কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। একপর্যায়ে লাইজুর ভাই মজিবুর রহমান, জিয়াউর রহমান ও নাজমা খাতুন এগিয়ে এসে জহুরাকে মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য লাইজুর ভাই মজিবুর রহমান, জিয়াউর রহমান ও নাজমা খাতুনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com